শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বামীকে বিমানবন্দরে বিদায় দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্ত্রী, আহত ১১

সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

স্বামীকে বিদেশে কর্মস্থলে পাঠাতে বিমানবন্দরে পৌছে দিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রী মমতাজ বেগম (৩৫)। এ ঘটনায় আরও ১১ জন যাত্রী আহত হয়েছেন। 

গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৬ জন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

মঙ্গলবার  দুপুর ১২ টার দিকে  সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগমের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার  বজ্রযোগিনী গ্রামে। 

নিহতের স্বামী মো.লিটন হোসেন (৪০)দুবাই প্রবাসী ছিলেন। পরিবারের সদস্যদের চোখে ছিল প্রিয়জনকে বিদায় জানানোর বেদনা, কিন্তু মুহূর্তেই সেই বিদায় পরিণত হয় আজীবনের শোকে। স্বামীকে বিদায় দিতে গিয়ে আর ঘরে ফেরা হলো না স্ত্রী মমতাজ বেগমের।   এ হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত  হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টঙ্গীবাড়ী বজ্রযোগিনী এলাকা হতে মো. লিটন হোসেন তার কর্মস্থল দুবাই ফেরার উদ্দেশ্যে পরিবার নিয়ে একটি মাইক্রোবাস যোগে  বিমানবন্দরের রওনা দেন। পথে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় পৌছালে চালকের অসাবধানতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি রাস্তার পাশের খাদের পানিতে  পড়ে যায়। 

এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে  মৃত ঘোষণা করেন।  গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। 

আরও পড়ুন

জিআই সনদ পেল মানিকগঞ্জের হাজারী গুড়

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক  মো.শাহ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,আহতরা সবাই নিকটাত্মীয় । নিহতের মরদেহ স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । বাকি ৬ জনকে  ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে  ভর্তি করা হয়েছে।   আহতের মধ্যে দুজন শিশুও রয়েছে।   

ভোরের আকাশ/ র.ই


 

আহতমো. লিটন হোসেন

শেয়ার করুন: