শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজাঝির দিঘিতে আবারও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনী শহরের রাজাঝির দিঘিতে আবারও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফেনী শহরের রাজাঝির দিঘির উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতের বেলায় দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধার শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্য এবং পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর রাতে একই দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ঘটনার তিন মাস পার হলেও ওই মৃত্যুর রহস্য এখনো উদঘাটিত হয়নি। নতুন করে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে।

ভোরের আকাশ/ র.ই

মরদেহ উদ্ধারমুহাম্মদ সাইফুল ইসলাম

শেয়ার করুন: