শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেন থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, বেঁচে আছেন সেই ব্যক্তি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ট্রেন থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, বেঁচে আছেন সেই ব্যক্তি
ট্রেন থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, বেঁচে আছেন সেই ব্যক্তি

সম্প্রতি চলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলছেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছেন। একপর্যায়ে ভেতর থেকে হাত ছেড়ে দিলে লোকটি রেললাইনে পড়ে যায়।

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলস্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবকের নাম মতিউর রহমান। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বিদেশে লোক পাঠাচ্ছেন মতিউর রহমান। দুই বছর আগে তার মাধ্যমে বগুড়ার আদমদীঘি উপজেলার তালসন গ্রামের সজীব নামের এক যুবক সৌদি আরবে যান। কিন্তু সেখানে যাওয়ার পর কাগজপত্রে সমস্যা থাকায় সজীব ইকামা (কাজের সুপারিশ সনদ) না পাওয়ায় তার পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক রোববার মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেন।

মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, বাবা রোববার দুপুরে বগুড়া থেকে দোলনচাঁপা এক্সপ্রেস নামের একটি ট্রেনে সান্তাহারে আসছিলেন। পথে নসরতপুর রেলস্টেশনে আসার আগে বাবার কামরায় থাকা কয়েকজন যুবক বাবাকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তারা বাবাকে নিচে ফেলে দেন। 

এসময় একজন তার হাত ধরে রাখেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরে তিনি ট্রেন থেকে রেললাইনে পড়ে যান। তবে ট্রেনের চাকায় তিনি কাটা না পড়লেও আঘাত লেগে বাবার একটা পা ভেঙে গেছে। এরপর স্থানীয়রা বাবাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

চলন্ত ট্রেননওগাঁভিডিও ভাইরাল

শেয়ার করুন: