শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এসএসসির উত্তরপত্র সরবরাহের অভিযোগে ১০ শিক্ষক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এসএসসির উত্তরপত্র সরবরাহের অভিযোগে ১০ শিক্ষক আটক
এসএসসির উত্তরপত্র সরবরাহের অভিযোগে ১০ শিক্ষক আটক

সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০জন শিক্ষককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) সকালে আটক শিক্ষকদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (৭ মে) দুপুরে চৌহালী উপজেলার খাষকাউলিয়া  সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইসিটি পরিক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান।

অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়েছে রাতে চৌহালী থানায় মামলা দাযের করেছেন। আটককৃত শিক্ষকদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: