শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর-৫

বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর ইশতেহার ঘোষণা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক দলীয় এমপি এ জেড এম রেজওয়ানুল হক। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের আমীরগঞ্জের নিজ বাসায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি  তার নির্বাচনী অঙ্গিকার সম্বলিত ইশতেহার পাঠ করে শোনান। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর  ও ফুলবাড়ী উপজেলার ১৭ ইউনিয়ন ও ২ পৌরসভার  বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। 

ইশতেহার ঘোষণাকালে তিনি জানান, নির্বাচনে বিজয়ী হলে নির্বাচনী এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধানের উদ্যোগ নিবেন, ভূমি মালিকানা সংকটের স্থায়ী সমাধান, রেলওয়ের আধুনিকায়ন, সরকারী দপ্তর দালাল ও দূর্নীতি মুক্ত উপজেলা প্রশাসন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, অবহেলিত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক ব্যবসা ও চাঁদাবাজী নির্মুল, ঈমাম মুয়াজ্জিন ও পুরোহিদদের বেতন ভাতার ব্যবস্থা, দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অবাধে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। 

এ সময় তিনি প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তার কর্মী সমর্থকদের হয়রানি ও প্রচার কাজে বাঁধা প্রদানের অভিযোগ করেন।  তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ  অক্ষুন্ন রাখার দাবী জানান। 

ভোরের আকাশ/ র.ই


 

নির্বাচনী ইশতেহারএ জেড এম রেজওয়ানুল হক

শেয়ার করুন: