শ্রীপুরে সেনাবাহিনীর কর্মকর্তাদের পূজামণ্ডপ পরিদর্শন

গাজীপুরের শ্রীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বরমী বাজারে ধানসিঁড়ি সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরে তারা পৌঁছান। এ সময় পূজায় আগত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশের খোঁজখবর নেন।
পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ম আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসাইন (পিএসসি)। এছাড়া আর্টি ধান গবেষণা আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমান (পিএসসি), ধানসিঁড়ি সংঘের সভাপতি সুমন কর্মকারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
ভোরের আকাশ//হ.র