শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন), রাঙামাটি সাইবার ক্রাইম সেল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে রাঙামাটিতে বেড়াতে আসা এক পর্যটকের আইফোন ১৩ (iPhone 13) হারিয়ে যায়। প্রিয় ও গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি হারিয়ে হতাশ হয়ে পড়েন ওই পর্যটক। পরে বিষয়টি জানানো হলে দ্রুত তৎপরতা শুরু করে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল।

পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও সাইবার অনুসন্ধান কৌশল ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তথ্য পাওয়ার মাত্র ১০ ঘণ্টার মধ্যে আইফোনটি উদ্ধার করা সম্ভব হয়। পরে যাচাই-বাছাই শেষে ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ গ্রেপ্তার ২

হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ঢাকার ওই পর্যটক। পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ১৮ এপিবিএন ও সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা জানান।

১৮ এপিবিএন জানিয়েছে, জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তা ও সেবায় সাইবার ক্রাইম সেল নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মোবাইল ফোন হারিয়ে গেলে কিংবা যেকোনো ধরনের সাইবার-সংক্রান্ত সমস্যায় সহায়তার জন্য ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেলের হটলাইনে যোগাযোগ করা যাবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: