শিরোনাম
তারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার মৃত পানু ব্যাপারীর ছেলে এবং বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. খোকন ব্যাপারী (৪৮), সিরাজগঞ্জ পৌরসভার চর রায়পুর ওয়াবদা মহল্লার মৃত হবিবুর রহমান শেখের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ আলম (৫৩) এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। নভেম্বরের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত এ ধরনের অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: