শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধ*র্ষ*ণ, ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তাঁরা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকে পরিচয় হওয়া এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুরে আসে ওই কিশোরী। বন্ধুর আসতে দেরি হওয়ায় সে শহরতলির ধলার মোড় এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়। এ সময় নদীর পাড়ে কাশবনের কাছে অপেক্ষমাণ কিশোরীকে আট যুবক দলবদ্ধভাবে ধ*র্ষ*ণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওটি পুলিশের নজরে আসে প্রায় আট মাস পর। ২০২০ সালের ৫ আগস্ট ভুক্তভোগীর অনুপস্থিতিতে ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ধ*র্ষ*ণ ও প*র্নো*গ্রা*ফি আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে প্রথমে শাহীন নামে একজনকে আটক করা হয়। পরে শনাক্ত করে অন্য সাতজনকেও গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে পাওয়া যায়নি। তবে পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করে তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনে। পরবর্তী সময়ে আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং নিজেদের দোষ স্বীকার করেন। এ ছাড়া ভিডিওটির ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা এবং ভিডিওতে থাকা আসামিদের পরিহিত পোশাকের বিষয়টিও প্রমাণিত হয়।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে সমাজে বার্তা গেল, এ ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: