শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে যুবদল নেতা

সুজন হত্যা মামলায়  স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুটবলার সেলিম রেজা সুজন হত্যা মামলায় স্ত্রী উম্মে জামিলা তিথি সহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

এই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, নিহত যুবদল নেতা সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি ও শাহজাদপুর উপজেলার মাধলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, এই হত্যা মামলায় মোট ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। এদের মধ্যে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। এবং অভিযোগ প্রমাণীত না হওয়ায় দুই আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষনার সময় আসামীদের মধ্যে শুধুমাত্র মনিরুল ফকির উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, যুবদল নেতা সেলিম রেজা সুজনের সঙ্গে সিরাজগঞ্জ পৌর এলাকার মীরপুর বিড়ালাকুঠি মহল্লার গোলাম রহমানের মেয়ে উম্মে জামিলা তিথির বিয়ে হয়। সেলিম রেজা সুজন পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করায় একাধিক রাজনৈতিক মামলার আসামী ছিলেন। 

পুলিশের গ্রেপ্তার এড়াতে বাড়িতে ঘুমাইতে পারতো না। এই সুযোগে স্ত্রী পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে যুবদল নেতা সুজন তার স্ত্রীকে অবৈধ কাজে নিষেধ করতো। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিল।

২০১৫ সালের ১ জুন দুপুরে সুজন ঘরের পেছনে পুকুরে গোসল করতে যায়। এই সুযোগে তার স্ত্রী বোতলের মধ্যে শরবত তৈরী করে পুকুর পাড়ে গিয়ে সুজনকে খাইতে দেয়। পুকুরে গোসল করে ঘরে এসে সুজন ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় সুজনকে গলা কেটে হত্যা করে তার স্ত্রী বোরখা পড়ে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে রাত সোয়া ৮টার দিকে পরিবারের লোকজন ঘরের মধ্যে সুজনের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে।

এই ঘটনায় নিহত সুজনের মা মাজেদা খাতুুন বাদী হয়ে সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি ও তার ভাই পিয়াস হোসেনের নাম উল্লেখ সহ তিথির পরিচিত অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২৫

মামলার তদন্ত শেষে পুলিশ চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত রায় ঘোষনা করেন।

ভোরের আকাশ/রই


 

সুজন

শেয়ার করুন: