শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

খুলনার ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা মহানগর ও জেলার জ্বালানি তেল সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।  

সোমবার ( ৩০ মার্চ) খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মো. আনাছ স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে খুলনার ৩৫টি ফিলিং স্টেশনে ৩৫ জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে মহানগরে ১৭ জন, উপজেলা পর্যায়ে ১৮ জন দায়িত্ব পালন করবেন। কর্মকর্তারা তাদের নিজ নিজ ফিলিং স্টেশনে নিয়মিত উপস্থিত থেকে তেলের সরবরাহ, মজুদ এবং বিক্রয় কার্যক্রম মনিটর করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে- প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক মজুদ রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত তেলের পরিমাণ যাচাই, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষণ, বিক্রয় শেষে সমাপনী মজুদ পর্যালোচনা করা। 

এছাড়া তারা অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী মজুদ ক্ষমতা যাচাই, অনুমোদিত ট্যাংক বা স্থাপনার উপস্থিতি পরীক্ষা এবং ভোক্তা পর্যায়ে অবৈধ বিক্রি রোধের দায়িত্বও পালন করবেন। 

ট্যাগ অফিসাররা দিনে অন্তত তিনবার স্টক আপডেট নিশ্চিত করবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি শুরু না হয়, প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট, এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে খুলনায় তেল সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত ও ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা প্রতিটি ফিলিং স্টেশনে নিয়মিত রিপোর্ট সংরক্ষণ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য পাঠানো হবে।

ভোরের আকাশ/ র.ই

 

ফিলিং স্টেশননুরুল হাই মো. আনাছ

শেয়ার করুন: