শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ১০ দিনব্যাপী নজরুল নাট্যোৎসব শুরু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

​চাঁদপুরে ১০ দিনব্যাপী ‘নজরুল বর্ষ উপলক্ষে নাট্যোৎসব ২০২৬’-এর শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, "নাটক মানুষের কথা বলে, সমাজের কথা বলে। একটি ভালো নাটক মানুষের চিন্তা ও চেতনায় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।"

​তিনি আরও বলেন, "নজরুল শুধু একজন কবি বা সাহিত্যিক নন, তিনি আমাদের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

আরও পড়ুন

বরিশালে শেরেবাংলা আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ

​চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, নাট্যকার ও নির্দেশক মইনুদ্দিন লিটন এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা।

ভোরের আকাশ/ এনউব

নাট্যোৎসব শুরু

শেয়ার করুন: