পিরোজপুরে তীব্র গরমে জনসাধারণের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

চলমান তীব্র তাপপ্রবাহ থেকে সুরক্ষায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট এর পক্ষ থেকে সাধারণ পথচারী, দিনমজুর, রিকশাচালক ও ট্রাফিক পুলিশের মাঝে ছাত বিতরন করছে।
বুধবার (১ জুলাই) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিটওয়েভ’ কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুর জেলা ইউনিটের উদ্যোগে ছাতা বিতরন কর্মসূচির আয়োজন করা হয়। রোদ ও গরমে রাস্তায় দীর্ঘক্ষন কাজ করার ফলে তৈরি হওয়া স্বাস্থ্যঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন পিরোজপুর শহরের বিভিন্ন পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ,রিকশা চালক, মুচি এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের মাঝে এই ছাতাগুলো বিতরণ করা হয়।
পিরোজপুর ইউনিটের এই ছাতা বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময়ে আলমগীর হোসেন বলেন, চলমান দাবদাহে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খোলা পরিবেশে কর্মরত শ্রমজীবী মানুষের। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই রেড ক্রিসেন্টের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক সহায়তামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ছাতা বিতরণের পাশাপাশি তীব্র গরমে সুস্থ থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। ছাতা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
ভোরের অঅকাশ/ এনউব