শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎মহেশখালীর অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

মহেশখালী প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মহেশখালীর সড়কের উপর অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্।

বুধবার (‎‎১০ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকা সময় কক্সবাজারের মহেশখালী উপজেলার সড়কের উপর প্রভাবশালীদের গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ ও সড়কের শৃঙ্খলা ধরে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্।

‎উপজেলা প্রশাসন সূত্র জানাগেছে, মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং আনসার বাহিনী যৌথ সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্'র নেতৃত্বে বড় মহেশখালীর ফুটপাত ও অবৈধ দখলদারদের গড়ে তোলা অবৈধ স্থাপনা দখলমুক্ত তথা উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অভিযুক্ত নয়জন ব্যক্তিকে স্থনীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধরায় মোট-১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বাজারের সকল

‎ব্যবসায়ীগণকে বাজারের শৃঙ্খলা রক্ষার্থে অবৈধ ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নির্দেশ দেন।

‎‎উক্ত ভ্রাম্যমাণ অভিযানে উপস্থিত ছিলেন নবগত মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

এছাড়া বড় মহেশখালী ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলসহ উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বাংলাদেশ নৌ-বাহীনি, মহেশখালী থানা পুলিশ ও আনসার সদস্য।

এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। তবে এ অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান তারা। যেহেতু পূর্বে অনেকবার যে স্থানে অভিযান শুরু করে সেস্থান থেকে অন্যস্থানে যায়নি দাবী করেন তারা।

‎মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ জানান, পর্যায়ক্রমে মহেশখালীর প্রতিটি হাটবাজার ও সড়কে অবৈধ দখলদারদের হাত থেকে সুরক্ষা রাখতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

‎ভোরের আকাশ/জাআ

মহেশখালীঅবৈধ স্থাপনা উচ্ছেদঅভিযান

শেয়ার করুন: