শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা গাধু হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযোদ্ধা গাধু হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা গাধু হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের জলিয়ারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধু হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৮ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আবু বকর ছিদ্দিক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার জালিয়ারপাড় এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে মো. লেবু মিয়া ও একই উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র মজনু মিয়া। জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযেদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধুকে খুন করে বাথরুমের ট্যাঙ্কির ভিতর বস্তায় ভরে রাখে। ওই সময়ে নিহতের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে লেবু মিয়াসহ ১৩ জকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবাদী পক্ষের আইনজীবী মো. মাহামুদুল হাছান ওরফে পলাশ জানান, দীর্ঘ ২৭ বছর পর মামলার চুলছেরা বিশ্লেষন করে বিচারক এ রায় ঘোষণা করেন। মামলার রায়ে বাদী লাইলী বেগমের পুত্র লাভলু মিয়া আপাতত খুশি বলে জানান।

এছাড়া মামলায় দোষী সাব্যস্ত না হওয়ায় মামলা হতে অব্যাহতি দেওয়া হয়েছে উপজেলার মেস্টা ইউনিয়নের জালিয়ারপাড় ও দেউলিয়াবাড়ি এলাকার নজরুল ইসলাম, দুলাল মিয়া, আব্দুল জব্বার, বিল্লাল হোসেন, তৈমুছ আলী, মিন্টু, পলাতক ইয়ানুছ ও হেলাল উদ্দিন। মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুল্লাহ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: