ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের মহিম স্কুল মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর ইয়াহিয়া মিলন, সহ-সভাপতি আলি আকবর আকু কৃষিবিষয়ক সম্পাদক মো. সাঈদ মেম্বার, মোহাম্মদ আলী দেওয়ান ফরিদপুর শহর শাখার , বাংলাদেশ জাসদ, মো. শাহরিয়ার শাহীন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ, ফরিদপুর শহর শাখা।
মো. শহিদুল ইসলাম ঝড়ু, সভাপতি, বাংলাদেশ জাসদ, ১২ নং ওয়ার্ড শাখা। মো. আনোয়ার শেখ, সভাপতি, বাংলাদেশ জাসদ, ৯ নং ওয়ার্ড জেলা শাখা।
রতন সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ, ৯ নং ওয়ার্ড জেলা শাখা।
সভায় বক্তারা কর্নেল তাহেরের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করে বলেন তার নেতৃত্বে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বিপ্লব অনুষ্ঠিত হয়। এতে জাসদ গণবাহিনী বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এর পরবর্তী সরকার বিপ্লবীদের বিনা বিচারে হত্যা করেন। বক্তারা আক্ষেপ করে বলেন আজও পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পূর্ণ, হয়নি।
বক্তারা অবিলম্বে কর্নেল তাহের সহ সকল বিপ্লবীদের হত্যাকাণ্ড বিচার সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান। বক্তারা একইসাথে ১৯৭২ সংবিধানের আলোকে দেশ পরিচালনা করা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মো.আ