পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ টায় দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী-৩ (দশমিনা -গলাচিপা)আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন ও উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বশার সহ আরও অনেকে।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সমন্বয় করে করা হবে। দশমিনায় বিএনপি ও গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সকল ছোট খাটো সমস্যা সমাধন করবেন আর সব কিছুর প্রশাসন কিংবা জন্য আইন আদালত দিয়ে হয়না।
ভোরের আকাশ/রই