বগুড়া প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই যোদ্ধা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত আহম্মেদ রিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রয়োজনীয়তার ওপর বক্তব্য দেন।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এম