শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়ে তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পে-লোডার, এক্সকাভেটর ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিপুলসংখ্যক সদস্যও মোতায়েন ছিল।

স্থানীয় সূত্র জানায়, হাজী মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযান সত্ত্বেও সেখানে মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রাজউকের উপপরিচালক মো. লিটন সরকার বলেন, ‘রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা প্লটটি বুঝে নিয়েছি। দখলমুক্ত জমিতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে জন্য কড়া নজরদারি রাখা হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীতে ১৯টি মাদকপ্রবণ বস্তি রয়েছে।

এর মধ্যে হাজী মাজার বস্তি সবচেয়ে বড়। পুলিশের তথ্যমতে, সেখানে তিন শতাধিক ভাসমান পরিবার বসবাস করে। এর মধ্যে শতাধিক পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। মাদক কারবারের জন্য ব্যবহৃত কয়েকটি সুড়ঙ্গও সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ অবস্থায় বস্তিটি উচ্ছেদে উদ্যোগ নেয় জিএমপি।

সোমবার ভোররাত থেকে তিন শতাধিক পুলিশ সদস্য বস্তিটি ঘিরে রাখেন। পরে সকাল থেকে মাইকিং করে বাসিন্দাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বেলা ১১টার দিকে মালামাল সরানোর পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

আরও পড়ুন

লালমনিরহাটে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

অভিযান চলাকালে কয়েক দফা বস্তিবাসীর সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘মাদক বস্তি উচ্ছেদে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দের আরো বেশি সহযোগিতা আশা করছি।’

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: