শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারী কৃষকদল নেতার পদ স্থগিত

আল আমীন অর্ণব, নারায়ণগঞ্জ

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিসহ তিনজন গণমাধ্যম কর্মীর ওপর অতর্কিত হামলার দায়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহাদাত হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় একটি অসহায় পরিবারের জমি দখল সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের কাজে যায় জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন এবং আরজু। সেখানে পৌঁছানোর পর বিতর্কিত কৃষকদল নেতা শাহাদাত হোসেন ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হন এবং তাদের প্রায় আড়াই ঘণ্টা একটি কারখানায় আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরে সহকর্মী ও পুলিশের সহায়তায় আহত সংবাদকর্মীদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আকাশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ঘটনাটি সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যম সংগঠন হামলাকারীদের দ্রুত শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে।

কৃষকদল সূত্রে জানা গেছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে তদন্ত চলছে।

কেন্দ্রীয় কৃষকদলের সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সব সাংগঠনিক দায়িত্ব স্থগিত থাকবে এবং তিনি কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

ভোরের আকাশ/এসএইচ
 

পদ স্থগিতকৃষকদল নেতা

শেয়ার করুন: