শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় আলেম-ওলামাদের সঙ্গে মনি’র মতবিনিময়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটায় আলেম-ওলামাদের সম্মানে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের মাযহার উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় কয়েক শতাধিক আলেম-ওলামা উপস্থিত হয়ে নুরুল ইসলাম মনির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন এবং মতবিনিময়ের পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থার প্রতি সমর্থন জানান।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সভার এই আয়োজন ঘিরে অন্যান্য ইসলামিক দল গাত্রদাহে ভুগছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বিএনপির শীর্ষ নেতারা মন্তব্য করেছেন, এত সংখ্যক আলেম-ওলামার উপস্থিতি দলের পক্ষে একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নুরুল ইসলাম মনির এই উদ্যোগ আসন্ন নির্বাচনে ইসলামপন্থী ভোট ব্যাংককে প্রভাবিত করতে পারে, যা অন্যান্য ইসলামিক দলের মধ্যে চাপা ক্ষোভ ও অস্বস্তি তৈরি করেছে।

ভোরের আকাশ/জাআ

পাথরঘাটামতবিনিময়বরগুনা

শেয়ার করুন: