শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে মাদরাসায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে মাদরাসায় ৬ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গাড়ারন খলিলিয়া বহুমূখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও অবিভাবকরা এ মানববন্ধন করে।

পরে সকাল ১১টার দিকে শ্রীপুর-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা। এ সময় বরমী ও সাতখামাইর আঞ্চলিক সড়কে ত্রিশ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও মাদ্রাসার মেনেজিং কমিটির সভাপতি এসে ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে মাদ্রাসায় সরিয়ে দেয়।এসময় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে।

এ সময় আহত ছাত্রদের অবিভাবকরা জানান, ঘটনার পর তিনদিন গত হলেও মাদরাসা কর্তৃপক্ষ এখনো কোন ব্যাবস্থা গ্রহন করেনি। কোন মামলাও হয়নি। মাদরাসা থেকে বহিস্কারও হয়নি ওই ছাত্র। তিনদিনও তাকে গ্রেফতারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আমরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে রবিবার সকালেই গভর্নিং বডির জরুরী সভায় ওই ঘাতক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে মাদরসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনা নবম শ্রেণির ছাত্র সিয়ামকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় মাদরাসার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে  প্রতিষ্ঠানের সভাপতি ফজলে ওয়াহাব বলেন শিক্ষার্থী হামলার ঘটনায় জড়িত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ হতে মামলা করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় নির্বাচনী পক্ষা শেষে মাদরাসা মাঠে মাদরাসার নবম শ্রেণির শক্ষার্থী সিয়াম দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত, নাদিম, মুহিন, রিফাত,  রাশিদুল ও লিয়নকে ছুরিকাঘাত করে আহত করে।

জানা যায়, শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমূখী ফাজিল মাদ্রাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল। গত বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সাথে মুহিনের ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এ নিয়ে ক্ষোভে বৃহস্পতিবার বেলা ১২টায় মাদরাসা চত্বরে ছুরি নিয়ে ঢুকে সিয়াম। এ সময় বাকীরা মাদ্রাসায় পরীক্ষা শেষে বের হচ্ছিল, হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় রিফাত, নাজিম, মুহিন, রিফাত, রাশিদুল ও লিয়ন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে আশংকাজনক অবস্থায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। গত তিনদিনেও এ ঘটনায় প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যাবস্থা না নেওয়ায় আজ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে মানববন্ধন করে।এসময় তাদের সাথে অভিভাবক ও এলাকাবাসী ও যোগ দেয়।পরে তারা প্রতিষ্ঠানের পাশে শ্রীপুর সাতখামাইর বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে। পুলিশ ও প্রতিষ্ঠানের সভাপতির আশ্বাসে তারা অবরোধ থেকে সরে আসে। কিন্তু তার আগামী তিন মাসের আলটিমেটাম দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুরমানববন্ধন

শেয়ার করুন: