আড়াইহাজারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ এক রাতে তিন স্বর্ণকারের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করেছে।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ডাকাতেরা হচ্ছে জালাকান্দি গ্রামের লালমিয়ার পুত্র সেলিম (৩৫) এবং একই এলাকার আব্দুল হকের পুত্র মুনসুর (৩৬)।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী এলাকায় সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন চন্দ্র হারুর বাড়ীসহ তিন স্বর্ণকারের বাড়ীতে ডাকাতি এবং ১৪ ডিসেম্বর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাঁজারদিয়া এলাকার আনোয়ার মোল্লা এবং মুনসুর আলীর বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই দুটি ডাকাতির ঘটনায় ডাকাতদল ভৈরবদী এলাকার ৪ জনকে এবং পাঁজারদিয়া এলাকার ১৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং গৃহকর্তাদের স্বর্বস্ব লুটে নেয়।
এ ব্যাপারে গৃহকর্তা মুনসুরের পুত্র তায়েব আল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দারেয়র করেন। আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সোমবার (২৯ ডিসেম্বর) সকলে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গ্রেফতার সেলিম ও মুনসুর ওই দুটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ভোরের আকাশ/মো.আ.