শিরোনাম
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

মোল্লাহাটে কর্মকর্তাদের দায়িত্ব পালনে

কোনো চাপ আছে কি না জানতে চাইলেন মন্ত্রী শেখ রবিউল আলম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাগেরহাটের মোল্লাহাটে লালগালিচা সংবর্ধনা গ্রহণের পর উপস্থিত সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা কিংবা কারও চাপের মুখে পড়তে হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাঁর নিজ জন্মস্থান বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের সময় তিনি এসব প্রশ্ন করেন।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে জানতে চান, তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন কি না, দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না কিংবা কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করছেন কি না। জবাবে উপস্থিত কর্মকর্তারা জানান, তাঁদের দায়িত্ব পালনে কোনো সমস্যা নেই।

আরও পড়ুন

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

এ সময় মন্ত্রী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনগণকে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি কর্মকর্তাদের জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: