শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ইমন মিয়াকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন মিয়া আচমিতা ইউনিয়নের দক্ষিণ আচমিতা এলাকার হানিফ মিয়ার ছেলে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।ঠিক কীভাবে বা কোন যানবাহনের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ভোরের আকাশ/ র.ই

যুবকের মৃত্যুমাহবুবুর রহমান

শেয়ার করুন: