শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়  আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৫০ জন নেতাকর্মী দলটির বিভিন্ন পথ থেকে থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। তবে বিষয়টি বিশেষ কোনো কারণে আজ বুধবার দুপুর পর্যন্ত গোপন রাখা হয়।

মহারাজপুর ও ভাবড়াশুর ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন- মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল ফকির, ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মণ্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল, সহসভাপতি দিলীপ কুমার মণ্ডল, স্বপন কুমার বিশ্বাস ও হরন মণ্ডল, সদস্য গণপ্রতি মণ্ডল ও নিত্য বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন শেখ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মণ্ডলসহ মোট ১৭ জন।

অন্যদিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, সদস্য বিজন ভক্ত, নূর ইসলাম ও নির্মল কুমার ভদ্র, কৃষক লীগের নেতা নির্মল মণ্ডল।

এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, সহসভাপতি সমরেন্দ্র নাথ রায় ও গোবিন্দ অধিকারী, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈসহ বিভিন্ন ওয়ার্ডের আরও ২৯ জন নেতা পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতারা তাঁদের লিখিত বক্তব্যে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

ভোরের আকাশ/নি. ব

পদত্যাগ

শেয়ার করুন: