খুলনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

খুলনা সাতক্ষীরা মহাসড়কের পল্লী বিদ্যুতের সামনে ট্রাক চাপায় ইজি বাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে মো. শেখ দিদারুল হক (৩০) এবং তাপস হোর@ সুনু হোর(৬০)।
মঙ্গলবার (৭ জুলাই) আনুমানিক বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকটি খুলনাগামী ছিলো এবং ট্রাকটি সাতক্ষীরাগামী ছিলো। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিলো। ট্রাক ও ইজিবাইক চলন্ত অবস্থায় মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইক এবং এক পর্যায়ে ট্রাকটিও উলটে যায়।
পরবর্তীতে সকলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/ র.ই