শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বজ্রপাতে কৃষক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বজ্রপাতে কৃষক নিহত
বজ্রপাতে কৃষক নিহত

মাঠে বাদাম আনতে গিয়ে বজ্রপাতে জসিম মুসুল্লি নামের এক কৃষক  নিহত হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ষোলহাওলা গ্রামে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে।

জানাগেছে, উপজেলা গুলিশাখালী ইউনিয়নের ষোলহাওলা গ্রামের নিজাম মুসুল্লির ছেলে জসিম মুসুল্লি (৩৮) ও তার ছেলে রিয়াদ মুসুল্লি  বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মাঠে তোলা বাদাম আনতে যায়। বাদামের আঁটি নিয়ে বাড়ী ফিরছিলেন জসিম। 

এ সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে কৃষক জসিম মুসুল্লি জ্বলসে যায়।  ছেলের ডাক চিৎকারে স্বজনরা মাঠে গিয়ে জসিম মুসুল্লির জ্বলসানো মরদেহ দেখতে পায়। পরে স্বজনরা তার মরদেহ বাড়ীতে নিয়ে আসে। 

নিহতের ছেলে রিয়াদ মুসুল্লি   বলেন,আমি আর বাবা মাঠে বাদাম আনতে গিয়েছিলাম। বাবা মাথায় বাদামের আটি নিয়ে হাটতেছিল আর আমি সামনে লাইট ধরছিলাম। এমন সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়।ওই বজ্রপাতে বাবার শরীর জ্বলসে যায়। এতে বাবা ঘটনাস্থলে মারা যায়।

আমতলী থানার ওসি মো: আরিফুর ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারাই ব্যাবস্থা নিবেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, পরিবার আবেদন করলে আথিক সহায়তা দেয়া হবে।

 ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: