শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ

বরিশাল পতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ
নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

নারীসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদাশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরীর চৌমাথা এলাকায় হাতেম আলী কলেজের সম্মুখে 'উদ্যোমী নারী ফাউন্ডেশনে'র উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। নারীরা আজ শুধু পরিবার পরিচালনাতেই নয়, বরং উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এ ধারা আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড এই কর্মসূচির অংশ।  একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজই উপকৃত হয়। তাই নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি 'উদ্যোমী নারী ফাউন্ডেশনে'র এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সেলাই মেশিন বিতরণের মতো কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সহজ করবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

এ সময় তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আত্মবিশ্বাস, পরিশ্রম ও সততার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।

উদ্যোমী নারী ফাউন্ডেশনের সভাপতি  আসমা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিরা পারভীন দীনা, উদ্যোক্তা রুমা পারভীন, সাবরিনা, অধরা মিস্টি, রাইসা, মিরা দাস, বেবী ঘোষ, উম্মে হানি, তহমিনাসহ অন্যান্য নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠান শেষে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

 ভোরের আকাশ/ইউএম

নারী উদ্যোক্তা

শেয়ার করুন: