শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বজ্রপাতে গাছে আগুন, তুলার গোডাউন পুড়ে ছাই

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বজ্রপাতে গাছে আগুন, তুলার গোডাউন পুড়ে ছাই
বজ্রপাতে গাছে আগুন, তুলার গোডাউন পুড়ে ছাই

ফরিদপুরে বজ্রপাত থেকে আগুন লেগে একটি তুলার গোডাউন ভষ্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ১০টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাতে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত পড়ে ওই এলাকায়। 

এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছে উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে তুলার গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।
এ ব্যাপারে কানাইপুর বাজারের ব্যাবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হয়। তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছের উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছেরই অংশ বিশেষ গোডাউনের চালের উপর পড়লে গোডাউনে আগুন ধরে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। এখানে বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়।  ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরুপণ করা হবে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: