শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

শিরিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনসিডিল রাখার দায়ে চুয়াডাঙ্গায় রশিদা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত রশিদা বেগম (৫৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামে ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুইজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের জানুয়ারি মাসে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মধ্য ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বুধবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভোরের আকাশ/জাআ

মাদক মামলাযাবজ্জীবন কারাদণ্ডচুয়াডাঙ্গা

শেয়ার করুন: