সাতকানিয়ায় ইয়াবাসহ আটক ১

সাতকানিয়ার মাদকবিরোধী যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতকানিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ডের রোজমার পাড়ার সুলতান আহামেদের ছেলে আবু সামাকে আটক করেছে। তার কাছ থেকে ৩৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় অভিযান চালায়। আটক ব্যক্তি কে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাব্বির জানান, দীর্ঘদিন ধরে আবু সামা এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্যর ভিত্তিতে তাকে আটক করা হয়। সেই সূত্রে ঢেমশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাইজপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, অভিযানের খবর প্রকাশ পেতেই এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আরও কঠোর মাদকবিরোধী অভিযান চালানোর দাবি তুলেছেন।
ভোরের আকাশ/এসএইচ