শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে যানবাহন চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে যানবাহন চলাচল বন্ধ
এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে যানবাহন চলাচল বন্ধ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে ঢাকাগামী একটি ডাব বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় প্রায় দেড় ঘন্টা ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার(৩ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারি, ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপটি শিবচরের মোল্লার বাজার নামক স্থানে এলে সড়কের উপর চাকা পাংচার হয়ে উল্টে যায়। এসময় পেছনে দ্রুতগতির কোন পরিবহন না থাকায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পান পিকআপ চালক। তবে গাড়ি উল্টে সড়কের উপর পড়ে থাকলে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর্যন্ত যানচলাচলে বিঘ্ন ঘটে।এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পিকআপ চালক মামুন জানান, ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার শাহবাগ যাচ্ছিলাম। হঠাৎ চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায় সড়কের উপর। ডাব পড়ে ছড়িয়ে থাকে সড়কে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান বলেন, ‘‘অতিরিক্ত মালামাল বহনের কারণেই পিকআপটি উল্টে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়েছে। আমরা পিকআপটি সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করি।’’

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: