শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় ৫ নম্বর ফেরিঘাটের বিপরীত (পশ্চিম) পাশে নদীর জেগে ওঠা চরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাত একজন যুবকের। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ /জাআ

শেয়ার করুন: