শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লোডশেডিং-দ্রব্যমূল্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ভোলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, জনগণের মৌলিক চাহিদা পূরণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক বিদ্যুৎ বিল বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের অভাবে জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করা হয়।

এতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের ভোলা জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হারুনুর রশিদ, এনসিপি ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমির হোসাইন, ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌরসভা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন এবং নায়েবে আমির মো. রুহুল আমিনসহ অন্যান্য নেতারা।

ভোরের আকাশ/এনএ

 

তীব্র লোডশেডিংস্মারকলিপি

শেয়ার করুন: