নবাবগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় আয়োজিত এই মাহফিলটি রূপ নেয় এক মিলনমেলা ও দলীয় সংহতির উজ্জ্বল প্রদর্শনীতে।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হোসেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক এডভোকেট বখতিয়ার আহমেদ কচি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দিনাজপুর জেলা বিএনপি সহসভাপতি মোঃ আতিকুর রহমান রাজা,জেলা বিএনপির উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান মোঃনজরুল ইসলাম ফতেহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাজ্জাদ আল মামুন, মোঃ মশিউদৌলা, কৃষক দলের আহবায়ক মোঃ কবিরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন সোহাগ।
এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানস্থলকে পরিণত করে এক প্রাণবন্ত জনস্রোত সমাবেশে।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন চেয়ারম্যান, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, ছাত্র সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমানে একটি মহল ফ্যামেলি কার্ড নিয়ে বিভিন্ন অপপ্রচার করতেছে যা নিন্দনীয়, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নবাবগঞ্জসহ ১৪টি উপজেলা ফ্যামেলি কার্ডের উদ্বোধন করবেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা বস্তুনিষ্ঠ, সত্যতা যাচাই করেন সংবাদ পরিবেশন করবেন।বক্তারা বলেন, আগামীতে গণতান্ত্রিক ভাবে ঐক্যবদ্ধ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
দোয়া মাহফিলের মাধ্যমে দলীয় ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে ইফতার মাহফিলে নেতাকর্মীদের অংশগ্রহণে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ।
ভোরের আকাশ/এসএইচ