শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেলা কারাগারে কয়েদিদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে : ডিসি চাঁদপুর

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভায় জেলা কারাগারে বন্দিদের কর্মমুখী করে তুলতে বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা কারাগারের কয়েদিদের মোবাইল সার্ভিসিং, সেলাই মেশিন এবং হারমোনিয়াম-তবলা বাজানোসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণের আওতায় আনা হবে। 

এছাড়া মাদক মামলার আসামিদের নিয়মিত কাউন্সিলিং করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়।

​সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার আশিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নুরুল আমিন বাশীর ও জেল সুপার মো: জয়নাল আবেদীন ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন

বেড়ায় গোসল করতে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ

সভা শেষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে সভাপতি এবং প্রবেশন অফিসার আশিকুল ইসলামকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

ভোরের আকাশ/রই 

 

আহমেদ জিয়াউর রহমান

শেয়ার করুন: