শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁও–ঈদগড় সড়কে অপহৃত নজরুল, মুক্তিপণে ছাড়

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সংঘটিত গণডাকাতির ঘটনায় অপহৃত নজরুল ইসলাম (২৫) মুক্তিপণের বিনিময়ে পরিবারের কাছে ফিরে এসেছেন।

গত মঙ্গলবার রাতে ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালায় ওই গণডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অপহৃত নজরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা গ্রামের নুর মোহাম্মদ পেটানের ছেলে। 

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্ধলক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেয় ডাকাতচক্র। তার ফিরে আসায় পরিবার ও এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

অপহরণ থেকে ফিরে নজরুল ইসলাম জানান, ডাকাতির সময় তাকেসহ মোট চারজনকে অপহরণ করা হয়। পরে অন্যদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হলেও তাকে গভীর পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা সশস্ত্র ছিল এবং সারাক্ষণ মুখোশ পরিহিত অবস্থায় তাকে পাহারা দিত। বুধবার এশার আজানের সময় তাদের দাবিকৃত ৫০ হাজার টাকা তার চাচাত ভাই পাহাড়ি বনাঞ্চলের একটি স্থানে পৌঁছে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, মুক্তিপণের বিনিময়ে অপহৃত ব্যক্তির ফিরে আসার বিষয়টি তিনি সংবাদমাধ্যমে জেনেছেন। এর আগে কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি বলেও জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

কক্সবাজার

শেয়ার করুন: