শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ এপ্রিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ এপ্রিল
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ এপ্রিল

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ এপ্রিল (সোমবার) প্রকাশিত এ তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল তফসিল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ২৮ এপ্রিল সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে একাডেমিক ভবন-৩ এর ৩০৬ নম্বর কক্ষ থেকে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে।

এছাড়া ২৯ এপ্রিল বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বিকাল ৪টা থেকে ভোটগ্রহণ, যা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত

নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

ভোরের আকাশ/আ.র

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

শেয়ার করুন: