শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাবিত (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  সে পৌর শহরের মল্লিকপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে আরও কয়েকজন যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র।  

এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যস্থলে তলিয়ে যান তিনি।  পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।  স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় কলেজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের স্বজন তামিম বলেন, সাবিতসহ আরও চার-পাঁচ জন বিকালে আমরা গোসল করতে গিয়েছিলাম।  আমরা যখন পুকুরের এপার থেকে ওপারে যাই তখন সবাই পৌঁছে গেলেও সাবিত অনেক পিছনে পড়ে যায়।  পরে পুকুরের মধ্যখানে এসে সাবিত ডুবে যায়।  পরে কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই।  পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে।  পানিতে তলিয়ে যাওয়ার ঘন্টাদেড়েক পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করা হয়।  সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, মঙ্গলবার বিকালে আরও কয়েকজন যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র।  এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যখানে ডুবে যান তিনি।  সাবিতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

সুনামগঞ্জমৃত্যু

শেয়ার করুন: