শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এরমধ্যে দেশীয় তৈরি একনলা ৫টি রাইফেল ও ১টি এলজি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে সকালে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির সফি উল্যার কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সম্প্রতি চন্দ্রগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় ওয়ার্কশপটির মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরে করা হয়। উক্ত ওয়ার্কশপে তৈরিকৃত কিছু অস্ত্র একটি কবরস্থানে লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ টি পরিত্যক্ত প্যাকেট থেকে অস্ত্র গুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের সময় বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওই এলাকায় আরও অস্ত্র রয়েছে কিনা, সে বিষয়ে বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ওয়ার্কশপটির মালিক নুরউদ্দিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তার সাথে যারা রয়েছে, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানা তিনি।

ভোরের আকাশ/জাআ

লক্ষ্মীপুরআগ্নেয়াস্ত্র উদ্ধার

শেয়ার করুন: