টাঙ্গাইলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলে ১২টি উপজেলায় হাম-রুবেলা রোগের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিগত সরকার হামের টিকা নিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা সঠিক সময়ে টিকা আনার ব্যবস্থা করেনি বিধায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার এরই মধ্যে সারা দেশে হামের টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, মানুষের জীবনে "স্বাস্থ্য" সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক। তাই সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের অবহেলা না করার পাশাপাশি, আগামী দিনে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, সিভিল সার্জন ডা. এ এফএম মাহবুবুল আলম মঞ্জু, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলার জেলার ১২টি উপজেলার ৩৯০টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৩ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু জানান, জেলার ১২২টি ইউনিয়নের ৫৯১ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদানকর্মী টিকা দিবে। প্রতি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। টিকার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
ভোরের আকাশ/ র.ই