ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৮মার্চ) সকালে ভাঙ্গুড়া উপজেলা সদরের মৌহাট গ্রামে তেরো মাস বয়সী শিশু তালহা বাড়ির উঠানে খেলা করছিলো।
খেলার এক পর্যায় বাড়ির আঙ্গিনায় রাখা পানি ভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়। স্বজনেরা তালহাকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে চাড়ির মধ্যে থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু তালহা মৌহাট গ্রামের রাসেল রানার ছেলে। এদিকে একই দিন সকালে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাত ওই ব্যাক্তি রেল লাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়াল ব্রিজ রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা নিচে ছিটকে পড়ে ঘটনাস্থনেই মারা যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ট্রেনের ধাকায় অজ্ঞাত ব্যাক্তি নিহত গওয়ার বিষয়ে ওসি বলেন, এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনগত ব্যবন্থা গ্রহন করবে।
ভোরের আকাশ/ র.ই