শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ফরিদপুর শহরের জসীম উদ্দীন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চল পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদর উদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ সংগঠনের সহ-সভাপতি ‌ শামীম আতাহার।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ও অপরিসীম ভূমিকা পালন করে আসছেন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। অথচ দীর্ঘদিনেও তাদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি এবং ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছেন।

তারা বলেন, বিভিন্ন সময়ে শ্রমজীবী মানুষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলেও তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে ন্যায়ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হলে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিতই থেকে যাবে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

কালিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

এ সময় বক্তারা শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

কর্মী সমাবেশফরিদপুর

শেয়ার করুন: