শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুঃস্থদের মুখে ঈদের হাসি ফোটাতে গাইবান্ধায় ১ টাকার বাজার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতীকী ‘এক টাকায় বাজার’ আয়োজন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘আমাদের গাইবান্ধা।'

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অস্থায়ী বাজারে এসব সামগ্রী এক টাকা মূল্য বিক্রি করা হয়।

এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিন্নমুল মহিলা সমিতির প্রধান নির্বাহী মুরশিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক মুর্তজা বাণু, সাংবাদিক শাহাবুল শাহীন তোতাসহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে তরুণদের সম্পৃক্ত করে মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তাদের বিশ্বাস দেশের প্রতিটি মানুষ একে অপরের সহোদর। তাই সমাজের আর্থ-সামাজিক বৈষম্য কমাতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই বছরের পর বছর তারা কাজ করে যাচ্ছে দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য।

সংগঠনটির কার্যক্রম শুধু খাদ্য সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়। মাদকবিরোধী সচেতনতা তৈরি, চুরি-ছিনতাই প্রতিরোধে সামাজিক উদ্যোগ, বিভিন্ন দুর্যোগে সহায়তা— সব ক্ষেত্রেই তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে। বিশেষ করে করোনা মহামারির সময় তাদের মানবিক কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে এবার ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে ‘১ টাকার বাজার’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই ব্যতিক্রমী বাজারের মাধ্যমে ২৫০টি অসচ্ছল পরিবারের মাঝে প্রতীকী মূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবার মাত্র ১ টাকার বিনিময়ে পাবে একটি পূর্ণাঙ্গ খাদ্য প্যাকেজ।

এই প্যাকেজে থাকছে একটি সোনালী মুরগি, ২ কেজি চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, লবণ, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, মরিচ, লেবুসহ মোট ১৮ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। আয়োজকদের মতে, এই প্যাকেজটি একটি পরিবারের ঈদের রান্নার মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে।

সংগঠনের সভাপতি মো. সায়হাম রহমান বলেন, আমরা চাই ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। ১ টাকার বাজার মূলত একটি প্রতীকী উদ্যোগ— যাতে সহায়তা নেওয়া মানুষটি নিজেকে দানগ্রহীতা নয় বরং একজন ক্রেতা হিসেবে অনুভব করেন।

স্থানীয়ভাবে এই আয়োজন ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে এবং দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় উদাহরণ হয়ে উঠবে।

ঈদের আনন্দ ভাগাভাগির এই উদ্যোগ যেন শুধু একটি দিনের আয়োজন না হয়ে ওঠে, বরং মানবিক সমাজ গঠনের এক দীর্ঘস্থায়ী প্রেরণা হয়ে থাকে এমনটাই প্রত্যাশা গাইবান্ধার মানুষের।

ভোরের আকাশ/ র.ই


 

প্যাকেজমুরশিদুর রহমান

শেয়ার করুন: