সাংবাদিক আসাদুজ্জামান সাদের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন

দৈনিক আজকের পত্রিকা'র গাজীপুর প্রতিনিধি ও গণবাণী ডটকমের সম্পাদক-প্রকাশক মো. আসাদুজ্জামান সাদের ৫৯তম জন্মবার্ষিকী গাজীপুরে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গাজীপুর শহরের রাজদীঘির পাড়ে তার নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য, দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম (কাঞ্চন), দৈনিক আলোকিত বাংলাদেশের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, দৈনিক সকালের সময়ের গাজীপুর প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, দৈনিক বাংলাদেশ কণ্ঠের গাজীপুর প্রতিনিধি জাহিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মো. আসাদুজ্জামান সাদ দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে গাজীপুরের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
ভোরের আকাশ/এনএস