শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে একযোগে শোকজ

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে একযোগে শোকজ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে একযোগে শোকজ

নির্ধারিত সময়ে অফিসে না আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে।

গত বুধবার (১৮ জুন) শোকজ প্রদান করা হলেও বিষয়টি গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশ পায়। আগামী ৩ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তাসহ ৮ জন কর্মকর্তা এবং ৭০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আরও কয়েকজন। তবে এসব কর্মকর্তা-কর্মচারীরা প্রায় প্রতিদিনই দেরিতে অফিসে আসেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে পৌরভবনে সেবা প্রত্যাশীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এ নিয়ে ভুক্তভোগীরা পৌর প্রশাসকের কাছে অভিযোগও করেছেন। অভিযোগের সত্যতা পেয়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করেছেন পৌর প্রশাসক।

এ বিষয়র ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস 'দৈনিক ভোরের আকাশ' এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে বলেন, ‘পৌর বিধিমালা অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। কিন্তু আমি অফিসে গিয়ে যথাসময়ে কাউকে উপস্থিত পাইনি। এজন্য সবাইকে শোকজ করেছি। যদি কারও শোকজের জবাব সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাএকযোগে শোকজ

শেয়ার করুন: