শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে অস্ত্রসহ নারী গ্রেপ্তার
রাজবাড়ীতে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২ জুন) রাত পৌনে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর উপজেলার ভবানীপুর লালমিয়া সড়কে অভিযান চালায়। এ সময় তারা পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়ির ভেতরে থাকা সুমি খাতুনকে আটক করে।
গ্রেপ্তারকৃত সুমি খাতুন ভবানীপুর এলাকার মির আ. রাজ্জাকের মেয়ে। তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুটি তাজা কার্তুজ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়ি থেকে সুমি খাতুনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অস্ত্র রাখার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তিনি আরও জানান, পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এই ঘটনায় জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।

উল্লেখ্য, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা শাখা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: