শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের পরামর্শে মাদক ও জুয়ামুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এমপি মাজেদ বাবুর

​ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​ময়মনসিংহের ঈশ্বরগঞ্জকে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত করতে শিক্ষার্থীদের পরামর্শ ও অংশগ্রহণে এক ব্যতিক্রমী 'টাউন হল মিটিং' অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে আধুনিক ঈশ্বরগঞ্জ বিনির্মাণে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়ায় মাদক বিক্রেতাদের চিহ্নিত করা হবে। তাদের নাম, ছবি ও পরিচয় প্রকাশ করে সামাজিকভাবে বর্জন করা হবে। প্রয়োজনে মাদক বিক্রেতাদের বাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে, যাতে লেখা থাকবে— 'এটি মাদক বিক্রেতার বাড়ি'।"

​তিনি আরও বলেন, প্রশাসনের কোনো কর্মকর্তা যদি এসব অপকর্মে পৃষ্ঠপোষকতা করেন, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রতিটি পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ ও উন্নত জনপদ গড়ার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও চুয়েটসহ দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা বিনতে জামান বলেন, "আমরা ঈশ্বরগঞ্জকে প্রতিহিংসামুক্ত, নিরাপদ ও সুন্দর একটি জনপদ হিসেবে দেখতে চাই।" তিনি নারীদের শিক্ষা ও উন্নত চিকিৎসার বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরা মাদক ও জুয়া নির্মূলে তৃণমূল পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ার বিন মতিনের পিতা আব্দুল মতিন।

​এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শরীফ আবেদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ 

ঈশ্বরগঞ্জ

শেয়ার করুন: