সিদ্ধিরগঞ্জ
বিদেশি পিস্তল মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ বিভিন্ন মামলায় ১০জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ফ্রেরুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সজীব ভূইয়া ওরফে সোর্স বাবুকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করে। সে পঞ্চগড় জেলার বোয়ালমারি গ্রামের অমরখানা এলাকার দুলাল ভূইয়ার ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার নুরআলি সরদার বাড়ির ভাড়াটিয়া।
মো. নুরু মিয়া (৪৮) ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, সে জালকুড়ি নাইনতারপাড় এলাকার মৃত আনিছ চানের ছেলে। মো. মুসা (৩৮), ২৫ পুড়িয়া হেরোইনসহ। সে আজিবপুর বাগানবাড়ী, এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে। মো. রনি (২৬), ২০ (বিশ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ, সে আড়াইহাজার থানার আতাদি এলাকার মৃত শাহজাহানের ছেলে।
বর্তমান পাইনাদি তালতলা ক্লাব, রেকমত আলী স্কুল সংলগ্ন (মিলন এর বাড়ীর ভাড়াটি), মো. রাসেল মিয়া (২৩) একশত পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার, সে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনীর মৃত চান মিয়ার ছেলে , মো. নাজিম উদ্দিন (২৭), পিতা- আবুল কাশেম, সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনী এবং চুরি মামলায় গ্রেফতার ৩ জন ও সিআর মামলায় ১ জন আসামী।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক জানান, ১০ (দশ) জন আসামীকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই